ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

মনোহরদীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জুলাই, ২০২২,  11:34 AM

news image

মনোহরদীতে এক মৎস্যচাষির পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে  উপজেলার কাচিকাটা ইউনিয়নের উত্তর কাচিকাটা গ্রামের মোক্তার হোসেনের পুকুরে এ ঘটনাটি ঘটেছে। এতে করে ওই কৃষকের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মৎস্যচাষি মোক্তার হোসেন দাবি করেন। মোক্তার হোসেন জানান, বাড়ির পাশে দেড় বিঘা জমির একটি পুকুর লিজ নিয়ে তিনি মাছ চাষ শুরু করেন। পুকুরে আট মাস আগে তিনি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন। তেলাপিয়া মাছ ছাড়াও রুই,কাতল মাছ মারা যায় এ বিষ প্রয়োগে।  কিছুদিনের মধ্যে মাছগুলো বিক্রি করার আশা করছিলেন তিনি। শনিবার রাতে  পুকুরে বিষ জাতীয় গ্যাসের ট্যাবলেট প্রয়োগ করে দুর্বৃত্তরা। সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখা যায় পুকুরের  মাছগুলো মরে পঁচে ভেসে উঠেছে। এতে করে তার প্রায় পাঁচ লক্ষাধিক  টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষক জানান। এ বিষয়ে মনোহরদী থানার  অফিসার ইনচার্জ  (ওসি) মো.ফরিদ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম