ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

মনোহরদীতে চুরি হওয়া ১৮ লাখ টাকার সিগারেটসহ গ্রেফতার ৫

#

২৭ এপ্রিল, ২০২২,  2:14 PM

news image

মনোহরদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে চুরি হওয়া ১৮ লাখ টাকার সিগারেটসহ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন  এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেল ৩টায় নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান। এর আগে গত শনিবার সকালে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকোর ডিস্ট্রিবিউটর জে. আর কর্পোরেশন লিমিটেড থেকে ১৮ লাখ টাকার সিগারেট চুরির ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন-

চাঁদপুরের হাইমচর উপজেলার পশ্চিম রামকৃষ্ণ এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে রতন (৩০), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার রূপসী কাজীপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে নূর ইসলাম (২৮), একই এলাকার অহিদ মিয়ার ছেলে সিয়াম (১৯), সোনারগাঁও থানার সোনাপুর এলাকার হারুন মিয়ার ছেলে মো. মোফাজ্জল হোসেন (৪০) ও কাঁচপুর বাজার এলাকার হরিলাল সাহার ছেলে সুজন সাহা (৪২)। সংবাদ সম্মেলনে জানানো হয়, মনোহরদীতে ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকোর ডিস্টিবিউটর জে. আর কর্পোরেশন লিমিটেডের গোডাউন থেকে নয়টি তালা ভেঙে প্রায় ১৮ লাখ টাকার সিগারেট চুরি করা হয়। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর চুরি করা সিগারেট উদ্ধার ও জড়িত চোরদের গ্রেফতারে অভিযানে নামে জেলা গোয়েন্দা শাখা। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় চুরি হওয়া বিভিন্ন সিগারেট উদ্ধার করা হয়।   গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, দেশের বিভিন্ন জেলায় নিয়মিত চুরি করেন তারা। এজন্য আগে থেকে তারা স্পট রেকি করে কৌশলে বড় ধরনের চুরি করে থাকেন। রোজার মাসে সাহরির পর লোকজন ও পাহারাদাররা যখন না থাকেন বা ঘুমিয়ে থাকেন, তখন সুযোগ বুঝে চুরি করেন তারা। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, গ্রেফতারকৃতরা জেলার বিভিন্ন এলাকার দোকানে চুরি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে ঢাকার খিলগাঁও, কুমিল্লার লাকসাম, চাঁদপুরের হাইমচর থানাসহ বিভিন্ন থানায় চুরি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম