ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

মনোনয়নপত্র প্রত্যাহার করলেন জাপার চেয়ারম্যান জি এম কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২৩,  3:41 PM

news image

ঢাকা-১৭ আসনের মনোনয়ন প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তার পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি জমা দিয়েছেন দলটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জি এম কাদেরের মনোনয়ন পত্র প্রত্যাহার জমা দেওয়া হয়। অন্যদিকে ঢাকা-১৭ আসনে মোহাম্মদ আলী আরাফাতকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন বণ্টন নিয়ে শনিবার (১৬ ডিসেম্বর) রাত পর্যন্ত জাতীয় পার্টির সঙ্গে চার দফা বৈঠক করে আওয়ামী লীগ। যদিও এসব বৈঠকে আসন বণ্টনের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দল।

রোববার সকালে আওয়ামী লীগের একটি সূত্র দলটির ৩৭ আসনে দেওয়া প্রার্থীকে প্রত্যাহারের বিষয়টি জানায়। এর মধ্যে জাতীয় পার্টিকে ২৬টি আসন, ১৪ দলকে ৭ আসন ও অন্যান্য দলের জন্য ৪টি আসন ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।  উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ (১৭ ডিসেম্বর)। এদিন অফিস চলাকালীন সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ১৯৯৬ সালে জাপার সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর ২০০৮ থেকে সর্বশেষ ২০১৮ সালের নির্বাচন পর্যন্ত দুই দলের মধ্যে আসন ভাগাভাগি হয়েছে। এবার জাপা আলাদাভাবে নির্বাচন করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত আসন বণ্টন করতে সম্মত হয় উভয়পক্ষই।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম