ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ

মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে যেভাবে

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২৬,  10:04 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুনির্দিষ্ট পদ্ধতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে অথবা কারও মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে অন্য কোনো প্রার্থী সংক্ষুব্ধ হলে তাকে নির্ধারিত নিয়ম মেনে নির্বাচন কমিশনে আপিল করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা থেকে পাঠানো এক নির্দেশনায় জানানো হয়েছে যে, আপিল দায়েরের ক্ষেত্রে ইতিপূর্বে জারি করা পরিপত্র-২ এর ১৯ নম্বর দফার নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।প্রার্থীদের সুবিধার জন্য ইসি জানিয়েছে যে, আপিল দায়ের করতে ইচ্ছুক ব্যক্তি বা তাদের প্রতিনিধিদের সংশ্লিষ্ট অঞ্চলের জন্য নির্ধারিত নির্দিষ্ট বুথে আবেদন জমা দিতে হবে। এক্ষেত্রে কমিশন কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট নমুনা বা ফরম্যাট ব্যবহার করা বাধ্যতামূলক। এছাড়া ঘোষিত নির্বাচনি তফশিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই পুরো আপিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইসির পক্ষ থেকে সব রিটার্নিং, সহকারী রিটার্নিং ও আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা প্রার্থীদের এই নিয়মগুলো দ্রুত অবহিত করেন। প্রতিবারের মতো এবারও আপিল শুনানির জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে বিশেষ এজলাস ও বুথ স্থাপন করা হবে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা শুনানির মাধ্যমে দ্রুত অভিযোগগুলো নিষ্পত্তি করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম