ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

মধ্য গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২ শতাধিক

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২৪,  7:00 PM

news image

ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় বিমান, স্থল ও জলপথে ব্যাপক হামলা চালিয়ে দুই শতাধিক লোককে হত্যা করেছে। হামলায় চিন্তা বেড়েছে যুদ্ধে বাস্তুচ্যুত লোকেদের। শনিবার উপত্যকাটিতে বিমান হামলা চালানো হয়। বিশেষ করে মধ্য গাজায় দেইর আল-বালাহ ও নুসেইরাত, দক্ষিণের রাফা শহর এবং উত্তরের গাজা সিটির বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বহু লোকের প্রাণ গেছে। আহতদের আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালে আনা হচ্ছিল, যাদের বেশির ভাগই শিশু ও নারী। মন্ত্রণালয় জানায়, ডজন ডজন লোক হাসপাতালের মেঝেতে পড়ে আছেন। চিকিৎসকরা তাদের কাছে থাকা মৌলিক চিকিৎসা সামগ্রী ব্যবহার করে তাদের বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওষুধ ও খাবারের সংকট রয়েছে। জ্বালানির অভাবে হাসপাতালের প্রধান জেনারেটর কাজ করা বন্ধ করে দিয়েছে। গাজা সরকারের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি হামলায় নুসেইরাতসহ মধ্য গাজার অন্যান্য স্থানে ইসরায়েলি হামলায় ২১০ জনের প্রাণহানি ঘটেছে। অবশ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, অনেক মরদেহ এবং আহত লোক সড়কে পড়ে আছে। তীব্র বোমা বর্ষণে যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের ভেতর থেকে এক টেলিফোন কলে আল জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি বলেন, উত্তেজনা বিরাজ করছে, ভীত লোকজন সড়কে রয়েছে, তাদের কোথায় যাওয়া উচিত তারা জানে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম