ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

মধ্য আফ্রিকায় শান্তিরক্ষা মিশন পরিদর্শনে সেনাপ্রধান

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৩,  11:05 AM

news image

চার দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সেনাপ্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো ও সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় শেষে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করবেন। সফরকালে সেনাবাহিনী প্রধান দেশটির সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং জাতিসংঘ মিশন প্রধানসহ অন্যান্য নেতৃস্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাতকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আগামী ৩০ অক্টোবর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ত্যাগ করবেন এবং ১ নভেম্বর ভোরে বাংলাদেশে ফিরে আসবেন। জানা গেছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ৫টি কন্টিনজেন্ট শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। এছাড়াও ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৭৬৬ জন সেনাসদস্য শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন এবং আফ্রিকার সংঘাতপূর্ণ দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত অবস্থায় ৮ জন সেনাসদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম