ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা সোনারগাঁওয়ে উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছ রোপণ রোটারি ক্লাব অব মতিঝিলের যৌথ ক্লাব অ্যাসেম্বলি ও ডিনার মিটিং অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক কর্মসূচী বাস্তবায়নে র‌্যালি ও সেমিনার চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল

মধ্যরাতে নারায়ণগঞ্জে পার্কিং করা বাসে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৩,  10:37 AM

news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করা একটি বাসে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  বিষয়টি সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড়ের পিডিকে পাম্পের পাশে অবস্থিত এক গ্যারেজে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানা যায়।  সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলাদেশ প্রতিদিনকে জানান, গতকাল রাতে এমন ঘটনা ঘটেছে। আগুন সামান্য হওয়ায় গ্যারেজে থাকা লোকেরাই আগুন নিভিয়ে ফেলেন। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আমরা গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি তারাও বিষয়টি বলতে পারেন নি।  এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানান, আমরা এমন কোনো খবর পাইনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম