ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানঘাঁটিতে ইরানের হামলা চেষ্টা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মার্চ, ২০২৬,  10:41 AM

news image

মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার বৃহত্তম বিমানঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলার প্রচেষ্টা নস্যাৎ করে দেওয়ার খবর পাওয়া গেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাত্র ৮০ ফুট উচ্চতা দিয়ে উড়ে এসে ইরানি বোমারু বিমানগুলো কাতারের মার্কিন ঘাঁটিতে প্রায় আঘাত হানার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ঘটনার সূত্রপাত হয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর। এর প্রতিশোধ নিতে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে।  সিএনএনের বরাত দিয়ে জানা গেছে, গত সোমবার ইরানের বিপ্লবী গার্ড কোর দুটি সোভিয়েত আমলের সু-২৪ ট্যাকটিক্যাল বোমারু বিমান কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি এবং গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র রাস লাফান অভিমুখে পাঠায়। আল-উদেইদ ঘাঁটিতে বর্তমানে প্রায় ১০ হাজার মার্কিন সেনাসদস্য অবস্থান করছেন। সূত্রের খবর অনুযায়ী, ইরানি বিমানগুলো যখন লক্ষ্যবস্তু থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে ছিল, তখন সেগুলোকে শনাক্ত করা হয়। রাডার ফাঁকি দিতে বিমানগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৮০ ফুট উচ্চতায় উড়ছিল। প্রত্যক্ষদর্শী এবং বিশেষ আলোকচিত্রে দেখা গেছে, বিমানগুলো ভারী বোমা ও গাইডেড মিসাইলে সজ্জিত ছিল। কাতার বিমানবাহিনীর পক্ষ থেকে রেডিও বার্তার মাধ্যমে বিমানগুলোকে বারবার সতর্ক করা হলেও ইরানের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। শেষ মুহূর্তে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই বিমানগুলোকে ভূপাতিত করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম