ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মধ্যপ্রাচ্যের ‘হাসির পাত্র’ হয়ে উঠেছে ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২৫,  5:23 PM

news image

নেতানিয়াহুর নীতির সমালোচনায় বেন-গভির

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করেছেন। ইসরায়েলের কট্টর ডানপন্থী এ রাজনীতিবিদ বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের ‘হাসির পাত্র’ হয়ে উঠেছে। খবর আনাদোলু এজেন্সির। এক সাক্ষাৎকারে বেন-গভির গাজায় যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহু সরকারের নিন্দাও করেছেন। তিনি বলেন, আমরা মধ্যপ্রাচ্যের ‘হাসির পাত্র’ হয়ে গেছি এবং আমি নিশ্চিত নই যে, আমরা এখনও এটি উপলব্ধি করতে পেরেছি কিনা। আমি সরকারের একমাত্র ব্যক্তি হিসেবে গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলাম। কারণ, এই অবস্থান গাজার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত। মার্কিন চাপের প্রতি নেতানিয়াহুর প্রতিক্রিয়ার সমালোচনা করে বেন-গভির বলেন, আপনি শুধুমাত্র বহিরাগত চাপের ওপর ভিত্তি করে রাষ্ট্র শাসন করতে পারবেন না। গাজায় জ্বালানি ও মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়া উচিত হয়নি ইসরায়েলের। কারণ, এটি হামাসকে উপকৃত করে। তিনি বলেন, 'স্বেচ্ছায় অভিবাসনকে উৎসাহিত করার জন্য আমাদের একটি উদ্যোগ চালু করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সময় আছে, কিন্তু ইসরায়েলের স্বার্থে, আমাদের নষ্ট করার সময় নেই। যতক্ষণ না নেতানিয়াহু সরকার হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি সরকারে ফিরবেন না।' গত জানুয়ারিতে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করে নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করেছিলেন বেন-গভির। এরপর থেকে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতে ‘স্বেচ্ছায় অভিবাসন’ করানোর দাবি করে আসছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম