ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

মধুমিতার নতুন ছবি দেখে দর্শকের কটাক্ষ

#

বিনোদন ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২৩,  4:45 PM

news image

প্রায় প্রতিদিনই বিভিন্ন কারণে চর্চায় উঠে আসে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকারের নাম। কখনও তার ছবি ঘিরে তৈরি হয় বিতর্ক। কখনও আবার তার অভিনয় নিয়ে হয় বিস্তর সমালোচনা। ইদানিং ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা। কখনও শুটিংয়ের জন্য। কখনও আবার সময় পেলেই চলে যাচ্ছেন নিজের প্রিয় জায়গায় ঘুরতে। তবে তিনি যেখানেই যান না কেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করতে মিস করেন না। ইদানিং আবার তীর্থস্থান, মন্দিরেই বেশি দেখা যাচ্ছে তাকে। ফলে তা নিয়ে উঠছে নানা ধরনের প্রশ্ন। কয়েক দিন আগেই মধুমিতা গিয়েছিলেন অরুণাচল প্রদেশে শুটিং করতে। সেখানকার বেশ কিছু ছবি তিনি পোস্ট করেই চলেছেন। এমনই একটি ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে বিস্তর সমালোচনার সম্মুখীন হতে হল অভিনেত্রীকে। কাঠের বারান্দায় বসে রোদ পোহাচ্ছেন অভিনেত্রী। সোনালি রোদ এসে পড়েছে তার মুখে। বোঝা যাচ্ছে, মেকআপের লেশমাত্র নেই। ব্যস, এই ছবি দেখতেই দর্শকের একাংশের কটাক্ষের শিকার হলেন তিনি। একজন লিখেছেন, “লিপস্টিক ছাড়া আপনার ঠোঁট তো বিভৎস!” আরেকজন লিখেছেন, “মেকআপ ছাড়া আপনাকে তো চোখে দেখা যাচ্ছে না!” আবার কেউ লিখেছেন, “মুখে রং মেখে মেখে আপনার আসল চেহারাই ঢাকা পড়ে গেছে।” তবে এই সব নেতিবাচক মন্তব্যের কোনও উত্তর দেননি মধুমিতা। কোনওদিনই এই ধরনের মন্তব্যে গুরুত্ব দিতে রাজি নন তিনি। সদ্য ফিরেছেন শিলাদিত্য মৌলিকের নতুন ছবি ‘কে প্রথম কাছে এসেছি’র শুটিং সেরে। শোনা যাচ্ছে, খুব শিগগিরই একটি হিন্দি ছবির শুটিং শুরু করবেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম