ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

মদ ছাড়ার কারণ জানালেন আমির খান

#

বিনোদন ডেস্ক

১৭ মার্চ, ২০২২,  5:24 PM

news image

এক বারে গোটা একটি মদের বোতল একাই শেষ করতেন বলিউড সুপারস্টার আমির খান। নিয়ন্ত্রণ থাকত না নিজের উপর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন, তাকে মদ্যপান ছাড়তেই হবে। নেশায় বুঁদ হয়ে থাকলে মানুষ এমন কিছু করে ফেলে বা বলে ফেলে যার জন্য পরে আক্ষেপ করতে হয়। সেই পরিস্থিতির সম্মুখীন হতে চাননি আমির। গত সোমবার (১৪ মার্চ) নিজের ৫৭তম জন্মদিনের সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তিনি। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ, রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদ, তিন সন্তান, আজাদ, জুনেইদ এবং ইরাকে নিয়ে মন খুলে কথা বললেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। নিজের মদ্যপানের অভ্যাস নিয়ে আমির বললেন,

‘‘অনেকেই আছে, যাঁরা রোজ দুই পেগ খেয়ে সন্তুষ্ট হয়ে যান। আমি সে রকম ছিলাম না। খাওয়া শুরু করলে থামতে পারতাম না। রোজ খেতাম না। মাঝে মধ্যে। তাতেই ওই অবস্থা হত। যদিও মারাত্মক কিছু ঘটাইনি। নিজের উপর নিয়ন্ত্রণ থাকতো।’’ তার পরেই আমির বুঝতে পারেন, নিজেকে সুস্থ রাখতে গেলে, নিয়ন্ত্রণে থাকতে গেলে এই অভ্যাস ত্যাগ করতে হবে। প্রতিজ্ঞা করলেন, জীবনে আর কোনও দিন মদ্যপান করবেন না। নিজেকে দেওয়া কথা রাখলেন আমির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম