ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মদকাণ্ডে হাসপাতালে ম্যাক্সওয়েল! তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়া

#

স্পোর্টস ডেস্ক

২৩ জানুয়ারি, ২০২৪,  10:51 AM

news image

গত শুক্রবার অ্যালকোহল (মদ) সম্পর্কিত কাণ্ডে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় গ্লেন ম্যাক্সওয়েলকে। যদিও হাসপাতালে খুব বেশিক্ষণ থাকেননি তিনি। এমনকি অনুশীলনেও ফিরেছেন ডানহাতি এই ব্যাটার। তবে ঘটনার তদন্তে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিগ ব্যাশ শেষ হওয়ার পর সেলেব্রিটি গলফ টুর্নামেন্টের জন্য অ্যাডিলেডে ছিলেন ম্যাক্সওয়েল। সেখানেই একটি পানশালায় ‘সিক্স অ্যান্ড আউট’ ব্যান্ডের কনসার্ট উপভোগ করতে যান তিনি। যে ব্যান্ডের সদস্য অস্ট্রেলিয়ার সাবেক দুই সহোদর ক্রিকেটার ব্রেট লি ও শেন লি। কনসার্টের ঠিক মাঝখানেই অ্যাম্বুলেন্স ডাকা হয়। সেটাতে করে হাসপাতালে নেওয়া হয় ম্যাক্সওয়েলকে।  ঠিক কী ঘটনা ঘটেছে তা জানতেই তদন্ত করছে। এদিকে আজ সকালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয় ম্যাক্সওয়েলকে। যদিও তার বাদ পড়ার পেছনে ‘মদ-কাণ্ডে’র কোনো সম্পর্ক নেই। এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘অ্যাডিলেডে এই সপ্তাহান্তে ম্যাক্সওয়েলকে ঘিরে যে ঘটনা ঘটেছে, ক্রিকেট অস্ট্রেলিয়া তা অবগত এবং সে বিষয়ে আরও তথ্য খোঁজা হচ্ছে। ওয়ানডে স্কোয়াডে তাকে না রাখার সঙ্গে এটার (অ্যাডিলেডের ঘটনা) সম্পর্ক নেই। বিগ ব্যাশ শেষেই তার (ম্যাক্সওয়েল) ওয়ার্কলোড ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি সিরিজে ফিরবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু আর বলা সম্ভব নয়।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম