ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

মতলবে কোস্টগার্ডের অভিযানে ১ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

#

নিজস্ব প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২২,  4:19 PM

news image

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকায় এক হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) রাতে ওই এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়।

লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস্ সাদেকীন নির্ণয়ের নির্দেশে দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনার করা হয়। এ সময় অভিযানে এক হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। পরে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত চোরাই ডিজেল মোহনপুর নৌপুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম