ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মণ্ডপে হামলা: সিটি মেয়রের পিএস আটক

#

নিজস্ব প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০২১,  8:58 PM

news image

কুমিল্লায় মণ্ডপে হামলার ঘটনায় সিটি মেয়র মনিরুল হক সাক্কুর পিএস হিসেবে পরিচিত মঈনুদ্দীন আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়েছে। গত ২৩ অক্টোবর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। গত ১৩ অক্টোবর সকালে কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে পূজামণ্ডপে হামলার সময় ঘটনাস্থলেই ছিলেন ‘পিএস বাবু’। হামলার সময় পুলিশ পিএস বাবুকে গ্রেফতার করতে গেলে মেয়র সাক্কু তাকে নিজের পিএস পরিচয় দিয়ে ছাড়িয়ে নেন। কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপে বিশৃঙ্খলা শুরুর জন্য মঈনুদ্দীন আহমেদ বাবুকে দায়ী করেন এলাকাবাসী ও মণ্ডপসংশ্লিষ্টরা। এ নিয়ে ফেসবুকেও তার বিরুদ্ধে নানা পোস্ট দেওয়া হয়। ঘটনার সময় তাকে উত্তর পাড়ে সক্রিয় থাকতে দেখা যায়।  মঈনুদ্দীন আহমেদ বাবু কুমিল্লা জেলা বিএনপির প্রাক্তন ও প্রয়াত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদের ছেলে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম