ঢাকা ০২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় ধর্ষণে ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রী অন্তঃসত্বা, ধর্ষক গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২৫ মে, ২০২২,  2:35 PM

news image

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় এক বখাটের জোর পূর্বক ধর্ষণে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রী ৫ মাসের অন্তঃসত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষক হাবিব সিকদার (৩১) এর বিরুদ্ধে মঙ্গলবার মঠবাড়িয়া থানায় একটি মামলা করলে পুলিশ ধর্ষককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। বুধবার সকালে স্কুল ছাত্রীর ডাক্তরি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে। ধর্ষক হাবিব উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মৃত রত্তন সিকদারের পুত্র। মামলা সূত্রে জানাগেছে, হাবিব ওই স্কুল ছাত্রীর নিকট আত্মীয়। সেই সুবাদে হাবিব প্রায়ই ওই স্কুল ছাত্রীর বাড়িতে যাতায়াত করত এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। গত ২রা জানুয়ারি ওই ছাত্রীর বাবা-মা বসত ঘরে না থাকার সুবাদে হাবিব পার্শ্ববর্তী নির্মণাধীন একটি বিল্ডিংয়ে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এতে ওই স্কুল ছাত্রী অন্তঃসত্বা হয়ে পড়ে। সম্প্রতি ওই স্কুল ছাত্রীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের লোকজনের সন্দেহ হয়।  মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, ধর্ষণের ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ধর্ষককে উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম