ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

মঠবাড়িয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

#

০৫ নভেম্বর, ২০২২,  2:25 PM

news image

মঠবাড়িয়া প্রতিনিধি : ‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকতের সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, মুক্তিযোদ্ধা সমবায় বহুমূখী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সভাপতি ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সমবায়ী রুবিনা আক্তার ও মোঃ আমির হোসেন প্রমূখ। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম