ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর

মঞ্চেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই গায়ক

#

বিনোদন ডেস্ক

৩০ মে, ২০২২,  3:09 AM

news image

মালায়ালম ভাষার জনপ্রিয় গায়ক এদাভা বসির। গান গাইতে মঞ্চে উঠেছিলেন তিনি। সেই মঞ্চেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই গায়ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। জানা গেছে, কেরালার তিরুবনন্তপুরমে আলাপুঝা জেলার ব্লু ডায়মন্ড অর্কেষ্ট্রায় তাদের সূবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গত শনিবার (২৮ মে) রাতে সেখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন গায়ক এদাভা বসির। এক পর্যায়ে মঞ্চে ওঠেন তিনি। গান শুরু করলেও শেষ করতে পারেননি। তার আগেই মাটিতে লুটিয়ে পড়েন এই গায়ক। তড়িঘড়ি তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে গায়কের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, একাধিক মালায়ালাম সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন এদাভা বসির। পাশাপাশি কেরালার অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তিনি। এই গায়কের মৃত্যুতে সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম