ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা ৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে মৌলভীবাজার যাত্রা আলোচিত তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজি

মজুত থাকতেও তেল সরবরাহ বন্ধ, পেট্রোল পাম্পকে জরিমানা

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মার্চ, ২০২৬,  10:59 AM

news image

যশোর শহরের আরএন রোড এলাকায় তেলের মজুত থাকা সত্ত্বেও পাম্প বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির অপরাধে ‘যাত্রীকে পাম্প’কে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকাল ৪টায় যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকালে আর এন রোডের যাত্রীক পাম্পে অভিযানকালে দেখা যায়, পাম্পের আন্ডারগ্রাউন্ড ট্যাংকে ৮১৫ লিটার পেট্রোল মজুত রয়েছে। অথচ পাম্প কর্তৃপক্ষ ‘তেল নেই’ অজুহাতে পাম্প বন্ধ রেখেছিল। এতে বাইরে রোদের মধ্যে শ’ শ’ যানবাহন চালক দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হন। ​এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় পাম্প কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাৎক্ষণিকভাবে পাম্প খুলে দিয়ে লাইনে থাকা চালকদের মাঝে তেল সরবরাহের নির্দেশ দেন আদালত। ​জরিমানা আদায়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পাম্পে তেলের পরিমাপ (মেশিন ক্যালিব্রেশন) সঠিক আছে কি না তাও পরীক্ষা করেন। ​ অভিযান শেষে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন বলেন, ‘আমাদের তদারকি টিমের নিয়মিত অভিযানের অংশ হিসেবে যাত্রীক পাম্পে যাই। অনুসন্ধানে দেখা যায় তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও তারা জনসাধারণের কাছে তেল বিক্রি বন্ধ রেখেছেন। পরবর্তীতে তেলের হাউজ পরিদর্শন করে কাঠি মেপে দেখা যায় ৮১৫ লিটার পেট্রোল মজুত আছে। এটি সুস্পষ্ট অপরাধ।’ উল্লেখ্য, গত শুক্রবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত হঠাৎ যশোর শহরের যে তিনটি ফিলিং স্টেশন পরিদর্শন করেন, তার একটি ছিল এই যাত্রীক পাম্প। সেখানে তিনি নানা অনিয়ম দেখতে পান এবং তখনই জেলা প্রশাসনকে এই বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম