ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

মজাদার কাঁচা কলার কাটলেট

#

লাইফস্টাইল ডেস্ক

০৭ নভেম্বর, ২০২৪,  5:31 PM

news image

বাসায় অনেক সময় চিকেন থাকেনা তবে বিকেলের নাস্তায় গরম চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন মজাদার কাঁচা কলার কাটলেট। অতিথি আপ্যায়নে বাড়তি স্বাদ যোগ করবে ঝটপট বানানো এই কাটলেট। জেনে নিন রেসিপি।

উপকরণ: ৪টি কাঁচা কলা, ২টি  আলু,  ১ চা চামচ গুঁড়া মরিচ,  ১ চা চামচ ধনিয়া গুঁড়া,  ৪০০ মি.লি. তেল, ১ চা চামচ চাট মসলা, ৬ পিস পাউরুটি, লবণ পরিমাণমতো, ২টি কাঁচামরিচ, ২ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, ১০০ মিলিলিটার দুধ এবং  ১০০ গ্রাম ব্রেডক্রাম্ব।

প্রণালী:  প্রথমে খোসা ছাড়িয়ে কলা এবং আলু একসঙ্গে সেদ্ধ করে নিন। এরপর আলু ও কলা চটকে নিন। পাউরুটির টুকরোগুলো পানিতে চুবিয়ে চিপে কলা ও আলুর সঙ্গে মেশান। এবার এতে একে একে গুঁড়া মরিচ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, ধনিয়া গুঁড়া ও পরিমাণমতো লবণ মেশান। সবকিছু ভালো করে মেখে ডো তৈরি করুন। ডো-টাকে কাটলেটের আকারে গোল ও চ্যাপ্টা করে নিন।একটি প্যানে তেল গরম হতে দিন। এরপর কাটলেটগুলো প্রথমে দুধে মেশান, পরে ব্রেডক্রাম্বের কোট দিয়ে নিন। এবার ডুবো তেলে কাটলেটগুলো বাদামি করে ভেজে তুলুন। ভাজা হয়ে গেলে চাট মসলা ছিটিয়ে দিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম