ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

মঙ্গলবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২৫,  10:46 AM

news image

গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চাঁদপুর জেলায় কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা থেকে চাঁদপুরে গ্যাস সরবরাহ লাইনের কুমিল্লার লাকসাম মোদাফ্ফরগঞ্জ বিজরা এলাকায় প্লান্টে পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। যার ফলে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ থাকবে। এরই মধ্যে এসব এলাকায় আঞ্চলিক বিতরণ কার্যালয়ের পক্ষ থেকে গ্রাহকদের উদ্দেশ্যে মাইকিং করা হয়েছে। এসময় চাঁদপুর শহর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব দক্ষিণ উপজেলার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিজিডিসিএল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম