ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

মঙ্গলবার ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্য প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৪,  10:28 PM

news image

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেছেন, রমজান উপলক্ষে আগামী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেবে সরকার। রোববার (১৮ ফেব্রুয়ারি) তিনি এ কথা বলেন। আহসানুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে শিগগিরির বৈঠক করে চিনি, খেজুরসহ অন্যান্য পণ্যের দামও নির্ধারণ করা হবে। চলতি সপ্তাহেই ভারত থেকে  পিঁয়াজ এবং চিনি আসার সম্ভাবনা রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, পণ্য পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নিত্যপণ্য পরিবহনে প্রয়োজনে ট্রাকের ভাড়া নির্ধারণ করে দেয়া হবে।  তিনি বলেন, নির্ধারিত পণ্যের বেশি দাম নেয়া হলে পণ্য মূল্য নিয়ে যেকোনো মানুষ অভিযোগ জানাতে পারবে। এজন্য আগামী এক সপ্তাহের মধ্যে ৩৩৩ নাম্বারে ফোন করে অভিযোগ জানানোর ব্যবস্থা চালু হতে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম