ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

ভয়াবহ দুর্যোগের কবলে পাকিস্তান, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই, ২০২৫,  3:59 PM

news image

টানা ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যার কবলে পড়েছে পাকিস্তান। জুনের শেষের দিকে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে বর্ষণজনিত বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৮০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে দেশটিতে। এর মধ্যে শুধু সবশেষ ২৪ ঘণ্টায়ই মারা গেছে ৫৪ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে বৃহস্পতিবার (১৭ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল থেকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানে বিরতিহীনভাবে বৃষ্টি হচ্ছে। ফলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। রাওয়ালপিন্ডি শহরের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক মুখপাত্র এএফপিকে বলেন, গত ২৪ ঘন্টায় পাকিস্তানজুড়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ২২৭ জন আহত হয়েছে। বেশিরভাগ মৃত্যুর খবর পাওয়া গেছে পাঞ্জাব প্রদেশ থেকে। তিনি জানিয়েছেন, গত ২৬ জুন বর্ষা মৌসুম শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭০ জন শিশুসহ প্রায় ১৮০ জনের মৃত্যু হয়েছে পাকিস্তানে। এছাড়া বিভিন্ন দুর্ঘটনায় আরও প্রায় ৫০০ জন আহত হয়েছে। এ অবস্থায় জনগণকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে রাওয়ালপিন্ডিতে। জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করেছে যে শুক্রবার পর্যন্ত এই ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এর আগে, ২০২২ সালে ভারী বৃষ্টি ও বন্যায় ১ হাজার ৭০০ জনের মৃত্যু হয় পাকিস্তানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম