ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভয়ঙ্কর যে বোমা নিয়ে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামল মার্কিন বিমান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৫,  5:30 PM

news image

ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা নিয়ে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামল মার্কিন সামরিক বিমান। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়ে ৯টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। তেলআবিবের কাছে একটি বিমানঘাঁটিতে ওই বিমানগুলো অবতরণ করে। প্রতিটি বিমানই বাংকার বাস্টার বোমা দিয়ে বোঝাই ছিল।  ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানিয়েছে, মধ্যাঞ্চলীয় ইসরায়েলের তেল আবিবের কাছে নেভাতিম বিমানঘাঁটির অবস্থান। সেখানেই বাংকার বাস্টার বোমা ও অন্যান্য প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র নিয়ে ৯টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করেছে। হঠাৎ করে কেন এত এত বোমা নিয়ে ইসরায়েলে মার্কিন বিমান অবতরণ করল তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, তেহরান-ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। আর সে ভাবনা থেকেই হয়তো ওই বোমা সেখানে মজুত করা হচ্ছে। অবশ্য এ নিয়ে এখনও মুখ খোলেনি যুক্তরাষ্ট্র। সূত্র: মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি, প্রেসটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম