ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

ভয়ংকর দাবানলের হানা ফ্রান্সে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ আগস্ট, ২০২৫,  1:49 PM

news image

ভয়ংকর এক দাবানল হানা দিয়েছে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ‘অড’ অঞ্চলে। রাজধানী প্যারিসের চেয়েও বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। বিগত ৮০ বছরের মধ্যে এত ভয়ানক দাবানল দেখেনি ইউরোপের দেশটি। বিশাল এই দাবানলে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন একজন, ধ্বংস হয়ে গেছে অন্তত ২৫টি বসতবাড়ি। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। ব্রিটিশ বার্তাসংস্থাটি বলছে, দাবানলে সাঁ লরঁ দ্য লা ক্যাবরিস নামের একটি গ্রামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পারপিনিয়াঁ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটি। আগুন দ্রুত বন ও গ্রামে ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বন্ধ করে দেওয়া হয়েছে অনেক সড়ক। দাবানল কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে একে নজিরবিহীন এক দুর্যোগ বলে অভিহিত করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। ইতোমধ্যে ১৫ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে ছাই হয়েছে, যা আগের কয়েক বছরে পুরো ফ্রান্সজুড়ে পোড়া এলাকার সমান। ১৯৪৯ সালের পর এত বড় একক দাবানল আর হয়নি বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো। রেনাতে কুট নামে এক ডাচ পর্যটক জানান, এক মুহূর্ত আগেও ফোনে আমাদের ছেলেমেয়েদের সঙ্গে কথা বলছিলাম। চোখে আগুন দেখেই গাড়িতে লাফ দিয়ে উঠে পালাতে হয়েছে— কোনও কিছু নিয়ে যাওয়ারও সময় পাইনি। অলৌকিকভাবে বেঁচে গেছি। ইসা মেদিনা নামে এক স্প্যানিশ পর্যটক বলেন, এটা বিশ্বাসই করা যাচ্ছে না— একেবারে ধ্বংসযজ্ঞ। স্থানীয় ফায়ার সার্ভিসের মুখপাত্র এরিক ব্রোকার্দি জানান, প্রায় দুই হাজার দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। দুর্যোগ কবলিত এলাকায় প্রায় ২৫০০ পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ঘণ্টায় প্রায় সাড়ে ৫ কিলোমিটার গতিতে ছড়িয়ে পড়ছে আগুন। এদিকে প্রচণ্ড গরম ও দিক পরিবর্তনশীল বাতাস দাবানল নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মে অতিরিক্ত গরম ও শুষ্কতা বিরাজ করে, যা দাবানলের ঝুঁকি বাড়ায়। জলবায়ু পরিবর্তনের কারণে এই ঝুঁকি এখন বসন্ত ও শরৎকালেও ছড়িয়ে পড়ছে, এমনকি ফ্রান্সের উত্তর ও মধ্যাঞ্চলেও। ইউরোপের আরেক দেশ স্পেনেও চলমান তাপপ্রবাহে দাবানল বেড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় তারিফা অঞ্চলে ক্যাম্পসাইটে একটি ক্যারাভানে আগুন ধরে গেলে তা দ্রুত দাবানলে রূপ নেয়। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বাতাস ও তীব্র গরমে আগুন নেভানোর পরও আবার জ্বলে ওঠে বলে জানান আন্দালুসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আন্তোনিও সান্স। অন্যদিকে পর্তুগালেও চলতি বছর এখন পর্যন্ত ৪২ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে দাবানলের কবলে, যা গত বছরের তুলনায় আট গুণ বেশি। এর অর্ধেকই পুড়েছে গত দুই সপ্তাহে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম