ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ভ্যাপসা গরমে ত্বকের যত্ন

#

লাইফস্টাইল ডেস্ক

১৬ জুলাই, ২০২২,  10:54 AM

news image

উজ্জ্বল ও সতেজ ত্বক সবারই প্রত্যাশিত। তীব্র গরমে ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে রূপসচেতন নারীরা যেমন ছুটেন পার্লারে তেমনই ঘরোয়া যত্নও কম করেন না। রোদে বের হলেই ত্বক লাল হয়ে যাওয়া, জ্বালা করা কিংবা ত্বকে কালচে দাগ পড়ে যাওয়া—এসব সমস্যার সমাধান কিন্তু রয়েছে আপনার হাতের নাগালে। আর সেটি হচ্ছে গ্রিন টি।গ্রিন টি সবচেয়ে বেশি জনপ্রিয় তার ওজন কমানোর গুণের কারণে। সুস্বাস্থ্য বজায় রাখতে অ্যান্টি অক্সিড্যান্ট, ভিটামিন আর খনিজে ভরপুর গ্রিন টির জুড়ি মেলা ভার। হার্টের সমস্যা থেকে ডায়াবেটিস, এক কাপ চিনি ছাড়া গ্রিন টিতে চুমুক দিলেই জব্দ হয় রোগবালাই। তবে ত্বক পরিচর্যাতেও এই চা দারুণ উপকারী। রোদে বের হলেই ত্বক লাল হয়ে যাওয়া, জ্বালা করা কিংবা ত্বকে কালচে দাগ পড়ে যাওয়া—এসব সমস্যার সমাধান কিন্তু রয়েছে আপনার হাতের নাগালে গ্রিন টি ত্বক ভেতর থেকে আর্দ্র রাখে। ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে এই চা ব্যবহার করতে পারেন। এই চা চামড়া কুঁচকে যাওয়া আটকায়। ব্রণর সমস্যা থেকে রেহাই পেতেও এই চায়ের ওপর ভরসা রাখতে পারেন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, গ্রিন টিতে থাকা বিভিন্ন অ্যান্টি অক্সিড্যান্ট উপাদান ত্বকের ক্যানসারের ঝুঁকি কমায়। রোদে বের হলেই অনেকের ত্বক লাল হয়ে যায়, জ্বালা করে। এ ক্ষেত্রেও গ্রিন টিতেই হবে সমস্যার সমাধান। 

গ্রিন টি টোনার: রাস্তার ধুলাময়লা আর দূষণের প্রভাবে ত্বকের বারোটা বাজে। যাদের তৈলাক্ত ত্বক, তাদের ত্বকের সমস্যা আরও বেশি। তাই বাড়ি ফিরেই টোনার ব্যবহার করতে হবে। গ্রিন টি কিন্তু টোনার হিসাবে দারুণ কাজ করে। বেশি করে গ্রিন টি বানিয়ে কাঁচের শিশিতে ভরে রাখুন। রাস্তা থেকে ফিরে বা রাতে ঘুমানোর আগে এই টোনার ব্যবহার করুন। গ্রিন টি ত্বক ভেতর থেকে আর্দ্র রাখে। ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে এই চা ব্যবহার করতেই পারেন। এই চা চামড়া কুঁচকে যাওয়া আটকায়

গ্রিন টি ক্লিনসার: দুই টেবিল চামচ গ্রিন টির লিকার আর এক টেবিল চামচ মধু মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে সারা মুখে লাগিয়ে নিন। মিনিট পাঁচেক রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের ঔজ্জ্বল্য ফিরে পাবেন। 

গ্রিন টি স্ক্রাব: ত্বকের মৃত কোষ দূর করতেও গ্রিন টির ব্যবহার করতে পারেন। হাতে এক চা চামচ গ্রিন টির পাতা ও ফেসওয়াশ নিয়ে সারা মুখে হালকা হাতে ঘষে নিন। মিনিট তিনেক করার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

চোখের যত্নে: ক্লান্তির ছাপ চোখের ওপর পড়তে সময় লাগে না। চোখের তলায় কালি পড়তে সেই দাগ সহজে দূর করা মুশকিল। ব্যবহার করা গ্রিন টির ব্যাগ ঠাণ্ডা করে চোখের ওপর মিনিট দশেক রাখুন। নিয়মিত করলে উপকার পাবেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম