ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০২২,  10:41 AM

news image

বাগেরহাটের ফকিরহাটে মাইক্রোবাসের ধাক্কায় বাবার ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সিনহা খাতুন (৫)। এতে আহত হয়েছেন নিহত শিশুর জমজ বোন সাবিয়া খাতুন (৫), তাদের বাবা সেলিম শেখ (৪০) ও মা তাজমিরা খাতুন (৩৩)। বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান শেখ জানান,

সেলিম শেখ নিজের ভ্যানে করে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ফকিরহাটের কাটাখালী মোড় থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় খুলনার দিক থেকে আসা একটি মাইক্রোবাস পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। ধাক্কায় ভ্যানচালক সেলিম ও ভ্যানে থাকা তার স্ত্রী সন্তানরা ছিটকে রাস্তায় পড়ে যায়। একই সময় ঢাকার দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে শিশু সিনহা খাতুনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। তাদের কারো অবস্থা গুরুতর নয়। হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি এখনো আটক করা যায় নি বলে তিনি জানান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম