ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

ভ্যানচালককে বলাৎকার করার অভিযোগে এসআই কারাগারে

#

১৯ মার্চ, ২০২২,  12:57 PM

news image

ভ্যানচালককে বলাৎকারের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার রংপুরের পীরগাছা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) স্বপন কুমারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পীরগাছা আমলি আদালতের বিচারক হাসানুল হক গতকাল শুক্রবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত পরিদর্শক গোলাম মোস্তফা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বলাৎকারের অভিযোগ তোলা ভ্যানচালকের ভাইয়ের করা মামলায় শুক্রবার বিকেলে স্বপন কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে স্বপন কুমারকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম।

ভুক্তভোগী ভ্যানচালক এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বরাত দিয়ে স্ত্রী ও ভাই জানান, একই এলাকায় বাসা হওয়ায় এসআই স্বপন কুমারের সঙ্গে আগে থেকে তাদের পরিচয় আছে। সন্তানসম্ভবা স্ত্রী বাবার বাড়ি যাওয়ায় বুধবার রাতে বাড়িতে একা ছিলেন স্বপন। একা থাকতে ভয় পাচ্ছেন জানিয়ে ওই ভ্যানচালককে তিনি বাসায় ডেকে নেন। এরপর ফলের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাকে খাওয়ান। সকালে জ্ঞান ফিরলে ওই ভ্যানচালক বুঝতে পারেন যে তার রক্তক্ষরণ হচ্ছে। বাড়ি ফিরে সব জানালে তাকে স্বজনরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম