ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে মনোনয়ন দৌড়ে এগিয়ে ইঞ্জিনিয়ার আবু নোমান

#

১৪ অক্টোবর, ২০২৩,  6:26 PM

news image

ভোলা প্রতিনিধি: আগামী দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ভোলার বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ার উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূলে প্রচারের লক্ষ্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি সদস্য এবং বিবিএস গ্রুপ ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের পক্ষে  প্রচারনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন এ সভার আয়োজন করে। প্রচারণা সভায় মোবাইলে যুক্ত হয়ে ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সারা দেশে হাইটেক পার্ক, সারা দেশের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার প্রসারে সরকারের ভূমিকা, বৈদেশিক মূদ্রা আয়, স্বাস্থ্য-চিকিৎসাসহ সকল সূচকে এগিয়েছে বাংলাদেশ। আওয়ামী লীগ উন্নয়নের সরকার। স্বাধীকার থেকে স্বাধীনতা বঙ্গবন্ধুর হাত ধরে। আর স্বাধীনতা পরবর্তী সকল উন্নয়ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে। তিনি আরও বলেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নাই। আগামী বছর নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আবারও ক্ষমতায় আসবে শেখ হাসিনা।আওয়ামী লীগের নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে চলছে বাংলাদেশ। আগামীতে এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে আওয়ামী লীগের কোন বিকল্প নাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম