ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ভোলায় সাবেক দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের অভিযোগ

#

২৯ জুলাই, ২০২৩,  11:28 AM

news image

স্টাফ রিপোর্টার, ভোলা: ভোলার  দুই উপজেলা ও দুই ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। গ্রেফতার হয়েছেন  লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. হোসেন হাওলাদার এবং তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান। পরিবারের সদস্যরা জানান, মিথ্যা মামলায় ভোলা সদর থেকে গ্রেফতার করে লালমোহন থানায় নিয়ে আসে লালমোহন থানা পুলিশ। সাবেক এই দুই ইউপি চেয়ারম্যান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের সমর্থক হওয়ায় পরিস্থিতির শিকার বলেও অভিযোগ তাদের। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের সমর্থকদের মধ্যে ও বর্তমান সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে সম্প্রতি দ্বন্দ্ব দেখা দিয়েছে। এর জের ধরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে গত ২৭/০৬/২০২৩ইং তারিখে ভোলা প্রেস ক্লাব হলরুমে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিচারের দাবি করেন সাবেক দুই চেয়ারম্যান হোসেন হাওলাদার ও রিয়াদ হোসেন হান্নান। এর ফলে বর্তমান সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন পুলিশের উপর চাপ প্রয়োগ করে গ্রেফতার করিয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই বিষয় জানতে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের মুঠোফোনে একাধীক বার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম