ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলায় যুবলীগ কর্মী শামীম বকসিকে কৌশলে ফাসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২৩,  5:10 PM

news image

ভোলা ৩ আসনের সংসদ সদস্যের ভাই ও ভাতিজা কর্তৃক  লালমোহন উপজেলার শামীম বকসি নামে এক যুবককে শারীরিক নির্যাতন  করে মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরন ও ভয়ভিতি দেখানোর অভিযোগ পাওয়া যায়। রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম  খা হলে মিথ্যা স্বাক্ষ গ্রহনের প্রতিবাদে ও ন্যায় বিচারের  দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তার পরিবার। এ সময় আসামী শামীম বকশির বোন মোসাঃ শাহিনা আক্তার পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করে শোনান। লিখিত বক্তব্যে তিনি বলেন ভোলায় ইজ্ঞিনিয়ার আবু নোমানের সাথে ছবি তোলাকে কেন্দ্র করে আমার ভাই আজ এ  ষড়যন্ত্রের স্বিকার । ভোলা জেলার লালমোহন থানার মামলা নং-০১, তারিখ-০১/০৭/২০২৩ইং এ্র ধৃত আসামী শামীম বকসির বোন আমি  মোসাঃ শাহিনা আক্তার পরিবারের পক্ষ হইতে বিনয়ের সহিত জানাচ্ছি আমরা জম্মসূএে আওয়ামী পরিবারে সন্তান। গত ০১/০৭/২০২৩ইং  তারিখ আনুমানিক ৩টা থেকে ৩টা ৩০ ঘটিকার সময় ভোলা -৩ আসন -লালমোহন তজুমুদ্দিন  এর সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এর ভাতিজা নয়ন পঞ্চায়েত ও ভাই জাকির পঞ্চায়েত সহ কতিপয় সন্ত্রাসী  আমার ভাইকে ব্যাপক মারধর করার  পর তারা তাকে একটি চাকু, একটি বগি ও পিস্তল  ধরিয়ে দিয়ে পুলিশ ডেকে আনে।পরে তাকে পুলিশ ও সন্ত্রাসীরা থানায় নিয়ে ব্যাপক শারীরিক নির্যাতন করে কোটে প্রেরন করে।কোটে প্রেরন করার আগে পুলিশ ও সন্ত্রাসীরা তাকে ক্রসফায়ারে ভয় দেখিয়ে স্থানীয় কিছু গন্যমান্য  নিরঅপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষ দেওয়ার জন্য বাধ্য করে । উক্ত ঘটনার প্রতিবাদে ও ন্যায় বিচারে দাবীতে আমরা আজকে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম