ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ভোলায় বিএনপির সকাল-সন্ধা হরতাল প্রত্যাহার

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২২,  12:50 PM

news image

পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিহতের ঘটনায় জেলায় চলমান হরতাল প্রত্যাহার করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে জেলার দোকানপাটগুলো বন্ধ করে হরতাল শুরু হয়। পরে বেলা ১২টার দিকে তা প্রত্যাহার করা হয়। এর আগে, বুধবার (৩ আগস্ট) বিকেলে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের মৃত্যুর সংবাদ জেলায় পৌঁছালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন দলের নেতা-কর্মীরা। মিছিল শেষে কালীনাথ বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান। ভোলার ঘটনা তদন্তে ও হতাহতদের পরিবারকে সমবেদনা জানাতে বুধবার (৩ আগস্ট) রাতেই বিএনপির ৯ সদস্যের প্রতিনিধি দল ঢাকা থেকে ভোলায় রওনা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ তদন্ত কমিটির প্রধান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম