ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মার্চ, ২০২৩,  4:26 PM

news image

ভোলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টায় জেলার বোরহানউদ্দিন উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পলিটেকনিক ইনস্টিটিউট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কয়সর মাতাব্বরের মেয়ে রিমা (১৭), একই এলাকার জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) ও একই এলাকার বাসিন্দা মো. কালাম (৫৫)। জানা গেছে, নিহতরা দৌলতখান উপজেলার মধ্য জয়নগর এলাকা থেকে অটোরিকশায় করে বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাংলাবাজারের দক্ষিণ পাশে অতোরদ্দি এলাকায় এলে বিপরীত দিক থেকে একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বোরহানউদ্দিন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম