ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম বহিরাগতদেরকে অবিলম্বে ঠাকুরগাঁও ছাড়ার নির্দেশ দুই মাস পর ফের বাংলাদেশে বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চোর ধরে গণপিটুনি, নিহত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১

#

০৫ ফেব্রুয়ারি, ২০২৬,  10:16 PM

news image

ভোলা প্রতিনিধি: ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ রমজান আলী রনি (৩৮) নামে ১ মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত ব্যক্তি ভোলা সদর উপজেলা দরিরাম সংস্কর, ৫ নং ওয়ার্ডের শেখ ফরিদ উদ্দিনের ছেলে। কোস্ট গার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার  (৫ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদরের দরিরাম সংস্কর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১ লক্ষ ৩৪ হাজার টাকা মূল্যের ১০৮ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত আলামতসহ  আটককৃত মাদক কারবারিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানার হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম