ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ভোলায় আ’লীগ-যুবলীগের ৯ নেতা বহিষ্কার

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ডিসেম্বর, ২০২১,  10:40 AM

news image

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনের দলীয় সিদ্ধান্ত না মেনে নৌকা প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের ৮ জন ও যুবলীগের একজনসহ মোট ৯ জনকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ও উপজেলা যুবলীগের সভাপতি মো. তাজউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ অফিসে আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কার নেতারা হলেন, বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন, কাচিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন নিরব মিয়া, টবগী ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, হাসান নগর ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি মো. মানিক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. কাজী কামাল, সদস্য আসাদুজ্জামান বাবুল ও উপজেলা যুবলীগের সহসভাপতি মো. আলা উদ্দিন সর্দার। উল্লেখ্য, ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম