ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ভোলায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

২১ নভেম্বর, ২০২৩,  6:24 PM

news image

ছবি : সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে মনির বয়াতি নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বিস্ফোরণে তার ঘরের চালা উড়ে যায়। এছাড়াও দগ্ধ একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (২০ নভেম্বর) দিবারাত ২টার দিকে উপজেলার ধলীগৌরনগরে বাংলাবাজার এলাকায় আজাহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মনির বয়াতি (৫০) একই এলাকার আজাহার মাঝির ছেলে। দগ্ধ ফিরোজ মাঝিও (৩৫) একই এলাকার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মাহাবুবুল আলম। ওসি মাহাবুব জানান, রাতে উপজেলার ধলীগৌরনগরে বাংলাবাজার এলাকায় ঘরে মনির ও ফিরোজ ককটেল তৈরি করছিলেন। রাত ২টার দিকে হঠাৎ করে একটি ককটেল বিস্ফোরিত হয়ে ঘরের চালা উড়ে যায়। এ সময় দুজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ভোলা হাসপাতাল এবং পরে ঢাকায় নেয়ার পথে মনির মারা যান। ফিরোজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হতাহতরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম