ঢাকা ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ প্রথমবার অফিস করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর ও প্রতিমন্ত্রী শামা বছরের প্রথম মাসেই সড়কে ঝরল ৪৮৭ প্রাণ একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ১

ভোমরা স্থলবন্দরে দুই দিন পেঁয়াজ আমদানি বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মার্চ, ২০২২,  1:07 PM

news image

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দুই দিন পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) ভারতীয় পেঁয়াজ আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয় সরকার। বুধবার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। ভোমরা বন্দরের রাজস্ব শাখার সহকারী কমিশনার আমির মামুন জানান, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধের সিদ্ধান্তের এক দিন পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার। এতে ৩০ মার্চ কোনো পেঁয়াজ আমদানি হয়নি। আজও কোনো পেঁয়াজের ট্রাক দেশে প্রবেশ করেনি। ব্যবসায়ীদের সংগঠন ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মাকসুদ খান বলেন, রমজানকে সামনে রেখে পেঁয়াজের দাম বৃদ্ধির আশঙ্কায় ভারতীয় পেঁয়াজ আমদানির ওপর দেওয়া নিষেধাজ্ঞা এক দিন পরই প্রত্যাহার করেছে সরকার। প্রত্যাহার করলেও আগামী দুই দিন পেঁয়াজ আমদানি করতে পারবেন না আমদানিকারকরা। কেননা এলসি ও আইপি করতে সময় লাগে। সে কারণে আগামী রোববার বা সোমবার থেকে আবারও পেঁয়াজ আমদানি শুরু হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম