ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই আছে: ইসি সচিব

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৬,  8:13 PM

news image

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড আছে। লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলেই প্রার্থীরা অভিযোগ করতে পারছেন-প্রচার করতে পারছেন। যদি না থাকতো এটা কী হতো? সোমবার (২৬ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে, এ বিষয়ে ইসি নির্ভার কি না জানতে চাইলে আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, আপনারা তো চোখ এবং কান। অভিযোগ রির্টানিং অফিসারের নজরে আনেন। ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে জানান, আমাদের কপি দেন। আই উইল ফলো ইট। বিদেশে পোস্টাল ব্যালট নিয়ে আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে এক প্রশ্নে ইসি সচিব বলেন, পোস্টাল ব্যালটে প্রবাসীদের আচরণবিধি লঙ্ঘনের দায় ব্যক্তির নিজের।তিনি বলেন, দেশের ভেতরের পোস্টাল ব্যালট আজ থেকে বিতরণ শুরু হয়েছে। প্রবাসী কেউ দেশে এসে তার পোস্টাল ব্যালটের ভোট পোস্ট করলে সেটি গ্রহণযোগ্য হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম