ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: বিজিবি মহাপরিচালক স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি ভোটের দিন বন্ধ থাকবে যেসব সেবা সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত নির্বাচনের ফল প্রকাশ করতে কত দিন লাগবে, জানালেন ইসি সানাউল্লাহ

ভোটে জামানত হারালেন হিরো আলম

#

নিজস্ব প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি, ২০২৩,  12:24 PM

news image

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। সেই অনুযায়ী, জামানত রক্ষায় হিরো আলমের দরকার ছিল ১১ হাজার ৪৬৮ ভোট। কিন্তু তিনি পেয়েছেন ৫ হাজার ২৭৪ ভোট। ফলে তার জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু হিরো আলম নন, এই আসনে আরও আটজন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন-

সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর। তিনি লাঙল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৯৫ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম বটগাছ প্রতীকে পেয়েছেন ৪৬৮ ভোট, জাকের পার্টির মো. ফয়সাল বিন শফিক গোলাপ ফুলে পেয়েছেন ৪১৭ ভোট, জাসদের ইমদাদুল হক ইমদাদ পেয়েছেন পেয়েছেন ১ হাজার ৩৪০ ভোট, গণফ্রন্টের আফজাল হোসেন মাছ প্রতীকে পেয়েছেন ১৭০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মাসুদার রহমান হেলাল আপেল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬১৮ ভোট, রাবিক হাসান কুমির প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৪৯ ভোট, সরকার বাদল কুড়াল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮১১ ভোট। যদিও ভোট শুরুর পর থেকেই গুড়া সদর আসনের স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন। তবে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কিছু কেন্দ্রের বিষয়ে এমন অভিযোগ থাকলেও সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে কাউকে পায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম