ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ভোটের ফলের আগেই সভাপতির নাম প্রকাশ, সমালোচনায় রাহুল গান্ধী

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর, ২০২২,  4:32 PM

news image

‘ভারত জোড়ো’ পদযাত্রায় অংশ নেওয়া রাহুল গান্ধী নির্বাচনের ফল প্রকাশের আধা ঘণ্টা আগেই কংগ্রেস সভাপতি হিসেবে মল্লিকার্জুন খড়গের নাম ঘোষণা করেন। অন্ধপ্রদেশের দুপুর দেড়টায় রাহুল খড়গের নাম ঘোষণার পর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে জানা যায় সভাপতি হয়েছেন খড়গে। সংবাদ সম্মেলনে রাহুল বলেছিলেন, ‘আমি কংগ্রেস সভাপতির ভূমিকা নিয়ে কথা বলতে পারবো না, এটা মিস্টার খড়গের মন্তব্যের বিষয়।’ নতুন সভাপতির ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে রাহুল বলেন ‘আমি আমার ভূমিকা নিয়ে পুরোপুরি পরিষ্কার। তবে প্রেসিডেন্টই সিদ্ধান্ত নেবেন আমার ভূমিকা কী হবে এবং আমাকে কোন কাজে নিয়োজিত করা হবে। এটা আপনারা খড়গেজি ও সোনিয়াজিকে জিজ্ঞেস করতে পারেন।’ তিনি আরও বলেন, ‘কংগ্রেস পার্টির চূড়ান্ত সিদ্ধান্তদাতা দলটির সভাপতি। আর আমরা নতুন কংগ্রেস সভাপতি পেতে যাচ্ছি। আর সেই ভদ্রলোকই সিদ্ধান্ত নেবেন যে দল কীভাবে আগাবে।’ ভোটের ফলের আগেই সভাপতির নাম বলায় নানা মহলের সমালোচনায় পড়েন রাহুল। কেউ কেউ বলেন শশী থারুর ও মল্লিকার্জুনের এই লড়াইয়ের ফল আগেই নির্ধারিত ছিল। তবে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, রাহুল যখন মন্তব্য করেছেন তখন ভোটের ফল কী হবে তা অনেকটাই জানা হয়ে গিয়েছিল। এটাকে মিডিয়া রঙচঙ চড়িয়ে ভুলভাবে উপস্থাপন করছে। তার মতে রাহুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।  সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম