ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ভোটের প্রতি মানুষের আস্থা ফিরেছে: ইসি আলমগীর

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৪,  3:49 PM

news image

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, ভোটের প্রতি মানুষের আস্থা ফিরেছে। গতকাল নির্বাচনে ৬৫,৭০,৭৫ ভাগ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দিনদিন ভোটকেন্দ্রে মানুষ তাদের ভোট দিতে যাচ্ছেন। এটা নির্বাচন কমিশনের প্রতি আস্থার কারণেই সম্ভব হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে দলীয়ভাবে কোন দল অংশগ্রহণ করছে না। এটা তাদের ব্যাপার। কোনো এমপি, মন্ত্রী নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে না। তিনি বলেন, মন্ত্রী, এমপিরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার করলে আচরণবিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে এবং মন্ত্রী এমপিসহ কেউ যাতে প্রভার বিস্তার না করতে পারে সেজন্য ঢাকায় সারাদেশের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সচিবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনে কেউ যাতে বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য গত জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে নির্বাচন কমিশনার রাজবাড়ী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যাক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এসময় জেলা পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পেরকোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নির্বাচন অফিসাররা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৮ মে রাজবাড়ীর পাংশা ও কালুখালী এবং আগামী ২১ মে রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম