ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৪,  1:03 PM

news image

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ভোটার ছাড়া নির্বাচন চুন ছাড়া পানের মতো। এ সময় তিনি ভোটার উপস্থিতি নিশ্চিত করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক হল রুম চত্বরে প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। রাশেদা সুলতানা আরও বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছাড়া গণতন্ত্রের সৌন্দর্য থাকে না। তাই নির্বাচনকে সুস্থ অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে সবার প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তিনি প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার নির্দেশ দেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রত্যেক প্রার্থীকে সমান চোখে দেখার নির্দেশনাও দেন। সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম