ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের : ইসি রাশেদা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২৩,  4:02 PM

news image

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। আর নির্বিঘ্নে ভোট প্রয়োগের পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের। আশা করি, ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন। কারও অবহেলা থাকলে শাস্তির আওতায় আনা হবে। এছাড়া কারও কোনো অভিযোগ থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (৩০ ডিসেম্বর) নীলফামারী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আসন্ন নির্বাচনে প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। রাশেদা সুলতানা বলেন, অর্থ সংস্থান না থাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা থাকছে না। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সাংবাদিকরাই আমাদের সিসিটিভি ক্যামেরা হিসেবে কাজ করবেন। তিনি আরও বলেন, ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। আর নির্বিঘ্নে ভোট প্রয়োগের পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের। আশা করি, ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন। কারও অবহেলা থাকলে শাস্তির আওতায় আনা হবে। এছাড়া কারও কোনো অভিযোগ থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সব পর্যায়ে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ও পুলিশ সুপার গোলাম সবুর প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম