ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি শেষ মুহূর্তে ভেস্তে গেল আলোচনা, ফের শুরু যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ সিলেটে হামে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৯১ বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, দুর্ঘটনা থেকে রক্ষা জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন টানা ২৫ মৌসুমে গোল করে রোনালদোর রেকর্ড কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : ৬ বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে আজ সুইডেনের স্কুলে ঢুকে হামলায় নিহত ১ ৬৪ রানে অলআউট বাংলাদেশ

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না: অতিরিক্ত সচিব

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২২,  8:08 PM

news image

দেশে আপাতত ভোজ্য তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জানানো হয় এ তথ্য। এর আগে ভোজ্য তেল পরিশোধনকারী মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আমদানি ব্যয় বৃদ্ধি হওয়ায় তেলের দাম লিটারপ্রতি ৮ টাকা বাড়ানোর প্রস্তাব দেয়।

দেশের বাজারে বর্তমানে বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৬০ টাকা। ব্যবসায়ীরা এই দাম লিটারপ্রতি ৮ টাকা বাড়ানোর জন্য প্রস্তাব করেছিলেন। এতে খুচরা বাজারে তেলের দাম দাঁড়াতো লিটারপ্রতি ১৬৮ টাকা, মিলগেট মূল্য ১৫৮ টাকা এবং পরিবেশক মূল্য হতো ১৬২ টাকা। সম্মেলনে উপস্থিত ছিলেন বাজারজাতকারী প্রতিষ্ঠান টিকে গ্রুপ, সিটি গ্রুপ, এস আলম গ্রুপ, মেঘনা গ্রুপসহ বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (মূসক গোয়েন্দা ও পরিদর্শন) বিভাগের প্রতিনিধিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম