ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

ভোগের নয়, ত্যাগের রাজনীতি শিখেছি : রাষ্ট্রপতি

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০২৩,  3:40 PM

news image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, আমি কখনও ভোগের রাজনীতি শিখিনি, ত্যাগের রাজনীতি শিখেছি। এ জন্য আজকে মহান আল্লাহ আমাকে রাষ্ট্রপতির চেয়ারে বসিয়েছেন।মঙ্গলবার (১৬ মে) বেলা ১১টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, আমি পাবনা প্রেস ক্লাবের ২২তম সদস্য, আবার দেশেরও ২২তম রাষ্ট্রপতি। আমি দৈনিক বাংলার বাণীতে জেলা সংবাদদাতা হিসেবে কাজ করেছি। প্রেস ক্লাবের খোলা ছাদে বসে সহকর্মীদের সঙ্গে আড্ডা দিয়েছি।এ সময় ছাত্র রাজনীতি করতে গিয়ে জেলে কাটানো দিনগুলোর কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাছারাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি ও শিক্ষাবিদ অধ্যক্ষ শিবজিত নাগ। এর আগে, সকাল ১০টায় পাবনা বিসিক শিল্পনগরীতে স্কয়ার সাইন্স অ্যান্ড লাইফ প্ল্যান্ট উদ্বোধন করেন রাষ্ট্রপতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম