ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা

ভোক্তা ঋণের সুদ ১২ শতাংশ করার অনুমতি মিলেছে: এবিবি

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ডিসেম্বর, ২০২২,  11:09 AM

news image

অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ব্যাংকার্সের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেছেন,  ভোক্তা ঋণের সর্বোচ্চ সুদের হার মৌখিকভাবে ১২ শতাংশ পর্যন্ত উন্নিত করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে আমরা তা বাস্তবায়নও করেছি। রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ব্যাংকার্স সভা শেষে তিনি এ কথা বলেন। সম্প্রতি বিভিন্ন ব্যাংকে অনিয়মের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক তদারকি করছে। কোন ব্যত্যয় বা অনিয়ম পেলে নিশ্চয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবিবি চেয়ারম্যান বলেন,

মাসখানেক আগে আমানতকারীরা টাকা উঠিয়ে নিচ্ছিল। কিন্তু বিশ্বাসের সেই সংকট কেটে গেছে। আমানতকারীরা পুনরায় টাকা ফেরত দিচ্ছেন, ব্যাংকে রাখছেন। এছাড়া বাণিজ্য ঘাটতি অনেকটাই কমে এসেছে। আশাকরি সহসাই ডলারসহ সামষ্টিক অর্থনৈতিক সংকট কেটে যাবে। তবে সভা শেষে ঋণের সুদ হার নিয়ে ভিন্ন কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও নবনিযুক্ত মুখপাত্র মো. মেজবাউল হক। তিনি বলেন, ব্যাংক ঋণের সুদহার বাড়ানোর কোনো মৌখিক নির্দেশনা দেওয়া হয়নি। সর্বোচ্চ ৯ শতাংশ সুদের বিষয়টি সার্কুলার জারি করে বাস্তবায়ন করা হয়েছিল। ভোক্তা ঋণের ক্ষেত্রে বাড়ানোর প্রয়োজন হলে আবারো প্রজ্ঞাপন জারি করা হবে। ইসলামী ব্যাংকের অনিয়মের বিষয়ে মেজবাউল হক জানান, এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যাংক। এখানে গ্রাহকদের আমানতের পূর্ণ নিশ্চয়তা রয়েছে। সেখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বিভাগ। পরিদর্শন শেষ হলে এ বিষয়ে জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম