ঢাকা ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার সার্ভেয়ার ও কানুনগোদের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা হরমুজ প্রণালি থেকে ৬ জাহাজকে ফিরিয়ে দেওয়ার দাবি ইরানের জামায়াত কতটা গণতান্ত্রিক, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল এবার মোদিবিরোধী পোস্টদাতাদের খুঁজছে দিল্লি পুলিশ ট্রলের শিকার শ্রেষ্ঠ শিক্ষিকা: ‘শ্রাবণের মেঘগুলো’ হয়ে উঠল সবার প্রতিবাদের ভাষা

ভৈরবে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুলাই, ২০২৬,  12:52 PM

news image

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে মতবিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর এ দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ড এলাকার একটি বাজার রয়েছে। এ বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর দুই গ্রামবাসীর মধ্যে মতবিরোধ চলছে কয়েকবছর ধরে।  এর জেরে সকালে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আকবরনগরের এলাকাবাসী মিরারচর এলাকার মাসুদ মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে এলাকাবাসী মাসুদ মিয়াকে আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‌

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম