ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ভেঙে যাচ্ছে দীপিকার ভালোবাসার সংসার!

#

বিনোদন ডেস্ক

০৫ অক্টোবর, ২০২২,  5:17 PM

news image

এবার ভাঙতে বসেছে দীপিকা-রণবীরের সংসার! এ নিয়ে তুমুল শোরগোল নেটদুনিয়ায়। তাদের বিচ্ছেদ নিয়েও অনেক অনুমান করছেন। দুই তারকার মধ্যে কিছু একটা যে চলছে অনুরাগীদের এই ধারণা মিথ্যা নয়। কারণ অনেক দিন এই জুটিকে একসঙ্গে কোথাও দেখা যায় না। এই ব্যাপারটাই রহস্যের সৃষ্টি করেছে। ফলে নেট দুনিয়ার তার ভক্তদের এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। ৩ দিন আগেই ইনস্টাগ্রামে রণবীরের উত্তেজক ছবির নীচে মন্তব্য করেন দীপিকা। সেখানে দীপিকা লেখেন, ‘বাহ, বেশ লোভনীয় কিন্তু!’ শুধু এটুকু লিখেই ক্ষান্ত দেননি। সঙ্গে জুড়ে দেন জিভ বার করা ইমোজি। আর এই মন্তব্য নিয়ে শুরু হয় অনুরাগীদের ভাবনা। চিন্তার ভাঁজে তারা হাবুডুবু খেতে থাকেন। কারণ নিজের স্বামীর ছবিতে এভাবে লেখার মানে কি? সে তো তার ঘরেই আছে! তাহলে লোভনীয় কেন লিখতে হবে? এদিকে দীপিকা পোস্ট করেছেন একটি ছবি। অলঙ্কার বিপণন সংস্থার বিজ্ঞাপনের মুখ তার। হিরকখচিত সাজের তারিফ করে সেখানে রণবীর লিখেছেন, ‌‌‘আমার রানি ছিলে! গর্বের বিষয়।’ দুই জনের এই বিপরীত মন্তব্যে যেন বিভ্রান্ত অনুরাগীরা। কিছুতেই তারা এসব মেনে নিতে পারছেন না। সমস্যা কিছু একটা কোথাও হচ্ছেই! যা বাইরে দেখে বোঝার উপায় নেই। ‘রাম লীলা’, ‘বাজিরাও মস্তানি’ থেকে শুরু করে ‘পদ্মাবত’ রণবীর-দীপিকা মানেই হিট জুটি। পর্দায় তাদের রোম্যান্সে বুঁদ হয়ে থাকেন দর্শকরা। কিন্তু বাস্তবে? ২০১৮ সালে তাদের চার হাত এক হয়। কিন্তু তাদের এমন মন্তব্য অনেক অনুরাগীর হৃদয় ভেঙেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম