ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানের জন্য আন্তর্জাতিক সাহায্য চাইল তালেবান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন, ২০২২,  10:20 AM

news image

আফগানিস্তানে ৬.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সাহায্য চেয়েছে তালেবান। ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছে। বিবিসি জানিয়েছে, মাটির তৈরি বাড়িগুলোর নিচে চাপা পড়ে আরও কত মানুষের প্রাণ গেছে, তা এখনো জানা যায়নি। সে ক্ষেত্রে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভূমিকম্পে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। জাতিসংঘ জরুরি আশ্রয় ও খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে। ভারী বৃষ্টিপাত ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। জাতিসংঘের প্রধান বলেছেন, দুর্যোগ মোকাবেলায় পুরোপুরি সক্রিয় রয়েছে সংস্থাটি। জাতিসংঘের কর্মকর্তারাও বলেছেন, স্বাস্থ্য সহায়তা দল, চিকিৎসা সরঞ্জাম, খাদ্য এবং জরুরি আশ্রয়কেন্দ্র সুবিধা নিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলের পথে রওনা হয়েছে প্রতিনিধিরা। বিবিসি জানিয়েছে, ২০ বছরের মধ্যে আফগানিস্তানে আঘাত হানা সবচেয়ে মারাত্মক ভূমিকম্প মোকাবেলা করা তালেবানের জন্য বড় চ্যালেঞ্জ। আফগানিস্তানে পশ্চিমা-সমর্থিত সরকারের পতনের পর গতবছর তালেবান ক্ষমতা গ্রহণ করে। সূত্র: বিবিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম