ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ভূমিকম্পে হতাহতদের আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২৫,  4:41 PM

news image

২১ নভেম্বরের ভূমিকম্পে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারবর্গকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেবেন ঢাকা জেলা প্রশাসন। ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে এ দুর্ঘটনায় পতিত হয়ে প্রাণ হারিয়েছেন এমন ক্ষেত্রে এ সহায়তার সুযোগ রয়েছে। শুক্রবার রাতে ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, ভূমিকম্পের ঘটনায় আহত ব্যক্তিকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। আহত ব্যক্তি চাইলে সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশক্রমে এ সহায়তা করা হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাহায্য প্রত্যাশী রোগী/নিজে যোগাযোগে অক্ষম রোগীর ক্ষেত্রে হাসপাতালে তত্ত্বাবধানকারী/এটেনডেন্ট/নিকটাত্মীয় এক্ষেত্রে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের +৮৮০১৭০০৭১৬৬৭৮ নম্বরে প্রয়োজনীয় যোগাযোগ করে এ সহায়তা গ্রহণ করতে পারবেন।ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে এ দুর্ঘটনায় পতিত হয়ে ঢাকায় আহত হয়েছেন এমন ব্যক্তিবর্গের ক্ষেত্রে এ সহায়তা করা সম্ভবপর হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম