ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় যাচ্ছেন 'হু'র প্রধান

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  4:41 PM

news image

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় যাচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস। সম্প্রতি এক টুইট বার্তায় গেব্রিয়াসিস বলেছেন, তিনি সিরিয়া সফরে যাবেন। সেখানে  তিনি সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার বিষয়টি সরেজমিনে পরিদর্শন করবেন।  একই সময়ে জাতিসংঘ ঘোষণা করেছে, সংস্থার মানবাধিকার ও জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস এই সপ্তাহের শেষ দিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়া সফরে যাবেন। এদিকে ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে ডব্লিউএইচও। এই ঝুঁকি ভূমিকম্পের চেয়েও ভয়াবহ হতে পারে। মৃতের সংখ্যা আরও বাড়তে থাকবে বলে আশঙ্কা করে গত বুধবার গেব্রিয়াসিস জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভূমিকম্পের পর মৃদু ভূমিকম্প পরিস্থিতি থেকে আমরা জীবন বাঁচানোর জন্য সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। ভূমিকম্পে আহতদের জন্য আশ্রয়, খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা পরিচর্যার পাশাপাশি তাদের অন্যান্য স্বাস্থ্য সেবারও প্রয়োজন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম